শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

শেষ কর্মদিবসে জামিন নিতে হাইকোর্টে শত শত মানুষ 

স্টাফ রিপোর্টার: চাঁদ দেখা সাপেক্ষে আগামী শনি অথবা রোববার ঈদুল ফিতর উদযাপিত হবে। এছাড়া আজ বুধবার থেকে শুরু হচ্ছে ঈদ কেন্দ্রিক ছুটি। ফলে সরকারি বিভিন্ন অফিসসহ সচিবালয়ে চলছে ছুটির আমেজ। তাই ঈদের আগে শেষ কর্মদিবসে গতকাল মঙ্গলবার দেশের উচ্চ আদালত হাইকোর্টে জামিন নিতে ভিড় করেছেন শত শত মানুষ। আজ বুধবার থেকে অফিস-আদালতের ছুটি শুরু। তাই ছুটির আগে শেষ কর্মদিবসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ আগাম জামিন নিতে এসেছিলেন হাইকোর্টে। কেউ এসেছেন পারিবারিক মামলায় জামিন নিতে, কেউবা রাজনৈতিক মামলায়। তাদের মধ্যে অধিকাংশই জামিন পাননি। 

অনলাইন আপডেট

আর্কাইভ